০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি চাকরিতে ৫ বছরে সাড়ে তিন লাখের বেশি নিয়োগ

নিজস্ব প্রতিবেদক | সারাবাংলাটোয়েন্টিফোরনিউজ.কম
  • প্রকাশ : ০৯:৪৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
  • / 37

জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত মোট পাঁচ বছরে দেশে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ৩ লাখ ৫৮ হাজার ২৩৭টি পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে স্বতন্ত্র সদস্য সোহরাব উদ্দিনের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন জানান, ২০১৯-২০২৩ সাল মেয়াদে সকল সরকারি প্রতিষ্ঠানে ৩ লাখ ৫৮ হাজার ২৩৭টি পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে ২০ হাজার ২৬৪ জন নিয়োগ দেওয়া হয়েছে।
মন্ত্রীর তথ্য অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সর্বোচ্চ চট্টগ্রাম থেকে ১ হাজার ৩৪১ জন, দ্বিতীয় সর্বোচ্চ ঢাকায় ১ হাজার ২৩৫, সর্বনিম্ন বান্দরবান থেকে ৩৪ জন, দ্বিতীয় সর্বোচ্চ জনপ্রশাসন মন্ত্রীর জেলা মেহেরপুর থেকে ৬৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

সরকারি চাকরিতে ৫ বছরে সাড়ে তিন লাখের বেশি নিয়োগ

প্রকাশ : ০৯:৪৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪