০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৯৯৯-এ ফোন, সুন্দরবনে পথ হারানো ৩১ পর্যটক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | সারাবাংলাটোয়েন্টিফোরনিউজ.কম
  • প্রকাশ : ০৭:১০:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
  • / 54

পথ হারিয়ে সুন্দরবনের গভীরে চলে যাওয়া ৩১ পর্যটককে উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সুন্দরবনের করমজল থেকে তাদের উদ্ধার করা হয়।
মোংলা থানা পুলিশ তিন ঘণ্টা চেষ্টার পর তাদের উদ্ধার করে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
উদ্ধার দর্শনার্থী মো. ফেরদাউস বলেন, প্রথমে বুঝতে পারিনি যে পথ হারিয়ে ফেলেছি। দুই ঘণ্টা পরে বুঝলাম আমরা পথ হারিয়েছি। তারপরও আমরা এক ঘণ্টা পথ খুজেছি, কোনো উপায় না পেয়ে ৯৯৯-এ ফোন করি। ফোন করার পরে মোংলা থানা পুলিশ আমাদের উদ্ধার করেছে। আমরা পুলিশের প্রতি কৃতজ্ঞ।
ওসি আজিজুল ইসলাম বলেন, বাগেরহাটের চিতলমারি থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ৩১ জনের একটি দল সোমবার সুন্দরবনের করমজলে ভ্রমণে যান। বনে প্রবেশের কিছুক্ষণ পরেই তারা পথ হারিয়ে ফেলেন। তাদের মধ্য থেকে একজন ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। পরে পুলিশ ওই নম্বরে যোগাযোগ করে ৩ ঘণ্টা পর তাদের সন্ধান পাই। তারা সুন্দরবনের করমজল থেকে গভীর বনে ডুকে পড়েছিল। আমরা তাদের সবাইকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছি।

Please Share This Post in Your Social Media

৯৯৯-এ ফোন, সুন্দরবনে পথ হারানো ৩১ পর্যটক উদ্ধার

প্রকাশ : ০৭:১০:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪