১২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুতের গ্যাসের দাম বাড়লো ৭৫ পয়সা

নিজস্ব প্রতিবেদক | সারাবাংলাটোয়েন্টিফোরনিউজ.কম
  • প্রকাশ : ০৫:৩৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
  • / 50

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা গ্যাসের দাম প্রতি ঘনমিটারে ৭৫ পয়সা বেড়েছে ৷ একইসঙ্গে কলকারখানায় ব্যবহৃত ক্যাপটিভ বিদ্যুতের গ্যাসের দামও প্রতি ঘনমিটারে ৭৫ পয়সা বাড়ানো হয়েছে।
মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক নির্বাহী আদেশে এ ঘোষণা দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফেব্রুয়ারি থেকে নতুন এই মূল্যহার কার্যকর হবে।
বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে (সরকারি, আইপিপি ও রেন্টাল) ব্যবহার করা প্রতি ইউনিট গ্যাসের দাম ১৪ টাকা, যা বাড়িয়ে করা হয়েছে ১৪ টাকা ৭৫ পয়সা।
আর ক্যাপটিভ বিদ্যুতের প্রতি ইউনিটের দাম ৩০ টাকা থেকে বেড়ে হয়েছে ৩০ টাকা ৭৫ পয়সা।
গ্যাসের দাম বেড়ে যাওয়ায় বিদ্যুতের উৎপাদন খরচ বাড়বে। তবে পহেলা মার্চ থেকে বিদ্যুতের দাম বাড়বে বলে ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

Please Share This Post in Your Social Media

বিদ্যুতের গ্যাসের দাম বাড়লো ৭৫ পয়সা

প্রকাশ : ০৫:৩৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪