০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় পণ্য বর্জনে সংহতি প্রকাশ বিএনপির, গায়ের চাদর ছুড়ে ফেললেন রিজভী

নিজস্ব প্রতিবেদক | সারাবাংলাটোয়েন্টিফোরনিউজ.কম
  • প্রকাশ : ০৩:৫৪:০৯ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
  • / 56

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিজের গায়ে জড়ানো ভারতীয় চাদর ছুড়ে ফেলে দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
ভারতীয় পণ্য বর্জনে সংহতি প্রকাশ করতেই বুধবার (২০ মার্চ) দুপুরে অভিনব এ কাণ্ড ঘটান তিনি। এরমধ্য দিয়ে ভারতীয় পণ্য বর্জনের আনুষ্ঠানিক সূচনা করলো বিএনপি।
রুহুল কবির রিজভী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব জায়গায় এখন ‘ইন্ডিয়া আউট’ ক্যাম্পেইনে উত্তাল। ভারতীয় পণ্য বর্জন করে জনগণ প্রতিবাদ জানাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের যে ঢেউ দৃশ্যমান, তাতে মনে হয় দেশের বিশাল জনগোষ্ঠী ভারতীয় পণ্য বর্জনের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে।
এ কারণে জনগণের দল হিসেবে বিএনপিসহ ৬৩টি গণতন্ত্রকামী দল এবং দেশপ্রেমিক জনগণ ভারতীয় পণ্য বর্জনের এই আন্দোলনে সংহতি প্রকাশ করছে বলে এ সময় উল্লেখ করেন রুহুল কবির রিজভী।

Please Share This Post in Your Social Media

ভারতীয় পণ্য বর্জনে সংহতি প্রকাশ বিএনপির, গায়ের চাদর ছুড়ে ফেললেন রিজভী

প্রকাশ : ০৩:৫৪:০৯ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪