০৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধ্বংসের ট্রেনে উঠে যাওয়া বিএনপিকে নিয়ে মাথাব্যথা নেই: নানক

নিজস্ব প্রতিবেদক | সারাবাংলাটোয়েন্টিফোরনিউজ.কম
  • প্রকাশ : ১০:০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
  • / 64

বিএনপি ধ্বংসের ট্রেনে উঠে গেছে। ধ্বংসের ট্রেনে উঠে যাওয়া বিএনপিকে নিয়ে আওয়ামী লীগের মাথাব্যথা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বুধবার (২০ মার্চ) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
জাহাঙ্গীর কবির নানক বলেন, নিজেদের রক্ষা করতে হলে আওয়ামী লীগকে নিয়ে আতঙ্কিত না হয়ে বিএনপিকে সঠিক ধারায় রাজনীতি করতে হবে। দ্বাদশ সংসদ নির্বাচনে প্রমাণ হয়েছে কোনো দল নয়, ভোটারের অংশগ্রহণ মানেই অংশগ্রহণমূলক নির্বাচন।
অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য বাহাউদ্দিন নাছিম অভিযোগ করেন, দেশের এগিয়ে যাওয়ার পথ বাধাগ্রস্ত করতে পাকিস্তানের ঘনিষ্ঠ শক্তি বিএনপি-জামায়াত এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। বিএনপি যখন গণতন্ত্রের কথা বলে, তখন মনে হয় আরও একটি ষড়যন্ত্রেরর জন্য প্রস্তুত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

ধ্বংসের ট্রেনে উঠে যাওয়া বিএনপিকে নিয়ে মাথাব্যথা নেই: নানক

প্রকাশ : ১০:০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪