০৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রথমবার আইসিসির সেরা দশে বাংলাদেশের নাহিদা

স্পোর্টস ডেস্ক | সারাবাংলাটোয়েন্টিফোরনিউজ.কম
  • প্রকাশ : ০৮:৫৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
  • / 72

প্রথমবার বাংলাদেশের কোনো নারী ক্রিকেটার আইসিসি র‌্যাংকিংয়ের সেরা দশে জায়গা করে নিয়েছেন। ওয়ানডেতে বোলারদের এই র‌্যাঙ্কিংয়ে সেরা দশ জনের তালিকায় বামহাতী স্পিনার নাহিদা আক্তার।
মঙ্গলবার (২৬ মার্চ) বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) প্রকাশিত মেয়েদের র‌্যাঙ্কিংয়ে নাহিদা চার ধাপ এগিয়ে দশ নম্বরে অবস্থান করছেন। মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের কোনো বোলারের এটাই সর্বোচ্চ র‌্যাঙ্কিং।
এর আগে ডিসেম্বরে তিনি ১২ নম্বরে উঠে এসেছিলেন। তখনও নাহিদাই ছিলেন বাংলাদেশিদের মধ্যে শীর্ষে।
মিরপুরে অজি মেয়েদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বোলিংয়ে ১০ ওভারে মাত্র ২৭ রান খরচায় দুই উইকেট নিয়েছিলেন নাহিদা। দ্বিতীয় ওয়ানডেতে উইকেট না পেলেও ৮ ওভারে নাহিদা মাত্র ১৯ রান দেন, পাশাপাশি দুই ওভার মেইডেনও পেয়েছেন। যার সুবাদে আইসিসির নারী ক্রিকেটারদের বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

প্রথমবার আইসিসির সেরা দশে বাংলাদেশের নাহিদা

প্রকাশ : ০৮:৫৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪