০৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের অংশীদার হতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত

অনলাইন ডেস্ক | সারাবাংলাটোয়েন্টিফোরনিউজ.কম
  • প্রকাশ : ১০:৫০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
  • / 64

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন মাকিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।সেই সঙ্গে তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নেওয়া, রোহিঙ্গা শরণার্থী সংকটে সাড়া দেওয়া, বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমে সহায়তা ও বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলাসহ চলমান সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশের সঙ্গে অংশীদার হতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ব্লিঙ্কেন এই বিশেষ দিনে সকল বাংলাদেশিকে উষ্ণ শুভেচ্ছা জানান।
এক বিবৃতিতে ব্লিঙ্কেন বলেন, যুক্তরাষ্ট্র আগামী দিনগুলোতে দুই দেশের মধ্যে অংশীদারিত্ব ও জনগণ থেকে জনগণের সম্পর্ক জোরদারের প্রত্যাশায় রয়েছে।
ব্লিঙ্কেন বলেন, অবাধ, উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করতে এই অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি বলেন, ‘বাংলাদেশ স্বাধীনতার আরও এক বছর উদ্‌যাপন করছে, তাই আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জোরদার ও মানবাধিকার রক্ষায় আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। এই প্রচেষ্টাগুলোই বাংলাদেশের সমৃদ্ধি আরও বাড়াবে।

Please Share This Post in Your Social Media

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের অংশীদার হতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত

প্রকাশ : ১০:৫০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪