০৬:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ বছরে পা রাখল দেশ টিভি

নিজস্ব প্রতিবেদক | সারাবাংলাটোয়েন্টিফোরনিউজ.কম
  • প্রকাশ : ১১:৫৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
  • / 44

দেশের গণমাধ্যম জগতে সম্প্রচার স্বাধীনতা নিয়ে ২০০৯ সালের ২৬ মার্চ যাত্রা শুরু করেছিল দেশ টেলিভিশন। আজ ২৬ মার্চ টেলিভিশন চ্যানেলটি ১৫ পেরিয়ে পা রেখেছে ১৬ বছরে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৬ মার্চ) দেশ টিভির প্রধান কার্যালয়ে আনন্দ আয়োজন করা হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা জানাবেন চ্যানেলটির জন্মদিনে।
পাকিস্তানি হায়েনার কাছে বন্দি হওয়ার আগে একাত্তরের ২৬ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।
বাঙালি জাতির স্বাধীন ভূখণ্ডে যাত্রা শুরুর এমন মহান দিনটিতেই যাত্রা শুরু করেছিল দেশ টিভি। প্রতিষ্ঠার শুরু থেকেই তাই দেশ টিভি তার প্রতিটি আয়োজনে, সম্প্রচারে, বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে চলেছে। দেশ টিভি জনগণের কাছে তথ্য সেবায়, পুরো দায়বদ্ধ।
২০০৮ সালের জাতীয় নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারের টানা ধারাবাহিকতায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের ফলে টেলিভিশন সম্প্রচারে নতুন মাত্রা যুক্ত হয়েছে।
দেশ টেলিভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান বলেন, শুরু থেকে নিরপেক্ষ সংবাদ প্রচারে গুরুত্ব দিয়ে আসছে দেশটিভি। ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখতে আমরা বদ্ধপরিকর। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, নির্মল বিনোদন ও শিক্ষামূলক অনুষ্ঠান প্রচারে দেশ টিভি তার প্রয়াস চালিয়ে যাবে।
তিনি বলেন, ২০০৯ সালের ২৬ মার্চ দেশ টিভির যাত্রা শুরু হয়েছিল। ১৯৭১ সালের এ দিনে মহান স্বাধীনতার ডাক দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশ টিভি শুরু থেকেই মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে বিভিন্ন অনুষ্ঠান নির্মাণ ও প্রচার করে আসছে।

Please Share This Post in Your Social Media

১৬ বছরে পা রাখল দেশ টিভি

প্রকাশ : ১১:৫৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪