১০:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
করোনা: চলে গেলেন মনজুরে মওলা
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ১০:৪৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
- / 62
অনলাইন ডেস্ক
করোনায় আক্রান্ত হয়ে বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক কবি, রবীন্দ্র গবেষক, নাট্যকার, প্রাবন্ধিক মনজুরে মওলা মারা গেছেন।
আজ রোববার বেলা ১১টা দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন মধণ্য প্রকাশনীর প্রকাশক সঞ্জয় মজুমদার।
করোনার সংক্রমণ ধরা পড়ায় গত ৫ ডিসেম্বর মনজুরে মাওলাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
মনজুরে মওলার মেয়ে রওশন তামান্নার বরাত দিয়ে সঞ্জয় মজুমদার বলেছেন, ‘আজ বাদ আছর আজিমপুর কবরস্থান মসজিদে জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে।’
পেশাজীবনে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করা মনজুরে মওলা গত শতকের আশির দশকের শুরুর দিকে বাংলা একাডেমীর মহাপরিচালক ছিলেন।
গত ১ অক্টোবর ছিল তার ৮০তম জন্মবার্ষিকী।





















