০২:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আদাবরে শিশু সামিউল হত্যা: মাসহ ২ আসামির মৃত্যুদণ্ড

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ১০:২৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
  • / 94

অনলাইন  ডেস্ক

রাজধানীর আদাবর এলাকায় ছয় বছর বয়সী শিশু খন্দকার সামিউল আজিম ওয়াফি হত্যায় তার মা আয়েশা হুমায়রা ওরফে এশা (২৫) ও তার প্রেমিক শামসুজ্জামানকে (৩৮) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম তাদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। হত্যাকাণ্ডের পর থেকে তারা পলাতক।

মামলার নথি অনুযায়ী, মায়ের সঙ্গে অন্যজনের সম্পর্ক দেখে ফেলায় ২০১০ সালের ২৪ জুন সামিউলকে অপহরণের পরে হত্যা করা হয়। এ ঘটনায় সামিউলের বাবা কে আর আজম বাদী হয়ে আদাবর থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন। ২০১২ সালের ১ ফেব্রুয়ারি দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

Please Share This Post in Your Social Media

আদাবরে শিশু সামিউল হত্যা: মাসহ ২ আসামির মৃত্যুদণ্ড

প্রকাশ : ১০:২৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০