গুলশান কালাচাঁদপুরে ২০ লাখ টাকা ঋণ নিয়ে লাপাত্তা শো-রুম মালিক
- প্রকাশ : ১১:০৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
- / 134
গুলশান কালাচাঁদপুরে ২০ লাখ টাকা ঋণ নিয়ে লাপাত্তা শো-রুম মালিক। খোঁজ নিয়ে জানা গেছে, কালাচাঁদপুরে এস ডাবলু ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী মোহাম্মদ সাইফুল ইসলাম ব্যবসার কাজে স্থানীয় ব্যবসায়ী মোঃ শফিউদ্দিন এর কাছ থেকে শর্তসাপেক্ষে চুক্তিপত্রের মাধ্যমে সাক্ষী গণের উপস্থিতিতে ২০ লাখ টাকা ঋণ নেন। কিন্তু সাইফুল ইসলাম ঋণের টাকা হাতে পাওয়ার পর থেকেই এলাকা থেকে লাপাত্তা। অনুসন্ধানে জানা গেছে সাইফুল ইসলাম বর্তমানে তার নিজ জেলা ঠাকুরগাঁয়ে অবস্থান করছে। এদিকে সাইফুলের লাপাত্তার খবরে দিশেহারা হয়ে পড়েছেন ঋনদাতা ব্যবসায়ী শফিউদ্দিন আহমেদ।
ব্যবসায়ী শফিউদ্দিন আহমেদ বলেন তার সাথে ব্যবসায়িক সুসম্পর্কের খাতিলে তাকে আমি আমার ব্যবসার মূলধন থেকে সহজ শর্তে টাকাগুলো দিয়েছিলাম এখন সে আমার এই টাকা নিয়ে লাপাত্তা।আমার এই টাকা না পেলে আমি নিজেও নিঃস্ব হয়ে যাবো। তিনি আরো বলেন সাইদুল ইসলাম তার কাছে দশটি চেক আমানত হিসেবে রেখে টাকাগুলো নিয়ে ছিলেন।
বর্তমানে চেক গুলো ডিজনার হয়েছে একাউন্টে টাকা না থাকার কারণে। শফিউদ্দিন আহমেদ আরো বলেন তিনি টাকার জন্য সাইফুলের সাথে যোগাযোগ করলে সাইফুল তাকে টাকা দিতে অস্বীকৃতি জানায় এবং এ বিষয়ে মামলা বা থানা পুলিশের সাথে যোগাযোগ করলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন।
ব্যবসায়ী শফিউদ্দিন বলেন ২০ লাখ টাকার ঋণ দিয়ে বর্তমানে আমি পরিবার নিয়ে আশঙ্কার মধ্যে আছি।
ব্যবসায়ী শফিউদ্দীন আহমেদ নিজের এবং তার পরিবারের নিরাপত্তা চেয়ে গুলশান থানা এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।




















