০৩:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া শেরপুরে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে শিক্ষকের বিদায়

মোঃ মিজানুর রহমান
  • প্রকাশ : ০৮:১১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 39

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ

মোঃ মিজানুর রহমান শেরপুর (বগুড়া) প্রতিনিধি :

ইয়াসিন আলী। তিনি ১৯৯০ সালে বগুড়ার শেরপুর উপজেলার প্রথিতযথা দ্বীনি বিদ্যাপীঠ শেরপুর শহীদিয়া আলীয়া কামিল মাদ্রাসায়
সহকারি মৌলভী মাওলানা হিসেবে যোগদান করেন। কর্মজীবনের শেষ দিনে তাকে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে নিজ বাড়িতে পৌছে দেয়ায় আজ ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যায় তার অনুভূতি ব্যক্ত করে মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে গতকাল (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তাকে ঘোড়ার গাড়িতে করে রাজসিক বিদায় জানানো হয়। দীর্ঘ ৩৫ বছর তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। এর আগে ৬ বছর স্থানীয় খামারকান্দী দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। মাওলানা ইয়াসিন আলী উপজেলার গাড়ীদহ ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের বাসিন্দা।

আলোচনা সভার পর সম্মাননা জানিয়ে তাকে সুসজ্জিত ঘোড়ার টমটম গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেয়া হয়। এসময় টমটম গাড়ির আগে পিছে শিক্ষার্থী ও সহকর্মীদের মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসের বহর চলতে থাকে।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির শাহিনুর আলম, উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই বারী, মুহাদ্দিস আমানুল্লাহ সালেহী, মুফতি শফিকুর রহমান, মুফতি আব্দুল আজিজ, আবু জাফর, একে আজাদ, মোহাম্মদ আলী, শাহিন আলম, সমাজ সেবক আবুল কাশেম মন্ডল, আবুল হোসেন, শফিকুল ইসলাম মিঠু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

বগুড়া শেরপুরে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে শিক্ষকের বিদায়

প্রকাশ : ০৮:১১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫