০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আটপাড়া উপজেলায় প্রশাসনের উদ্যোগে মাস্ক বিতরণ

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ১১:৩৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০
  • / 41

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার আটপাড়ায় ১০ই সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে মাস্ক বিতরণ করা হয়।
 জেলা প্রশাসকের নির্দেশক্রমে আটপাড়া উপজেলার সাতটি ইউনিয়ন সহ বিভিন্ন স্থান নির্ধারণ করে মাস্ক  বিতরণ অনুষ্ঠিত হয়।
 নেত্রকোনা জেলার মোট ১ লক্ষ মাস্ক বিতরণ এর ধারাবাহিকতায়  সকাল ১১ ঘটিকায় উপজেলা চত্বর থেকে এই মাস্ক বিতরণ এবং করোনা ভাইরাস সংক্রমণে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম শুরু হয়। 
  এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের দু’বার নির্বাচিত চেয়ারম্যান হাজী খাইরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানা, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, প্যানেল চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, অফিসার ইনচার্জ মো: আলী হোসেন পিপিএম।
 এছাড়া উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন স্থান নির্ধারণ করে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, আওয়ামী লীগ সহ অঙ্গ-সহযোগী সংগঠন, বীর মুক্তিযুদ্ধা বৃন্দ, আটপাড়া থানা পুলিশ প্রশাসন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য সহ পরিষদের কর্মচারীবৃন্দ,বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, উপজেলার সাংবাদিক ফোরাম সহ সাংবাদিকবৃন্দ, করোনা ভাইরাস সংক্রমণে সচেতনতামূলক প্রচারণা এবং মাস্ক বিতরণে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

আটপাড়া উপজেলায় প্রশাসনের উদ্যোগে মাস্ক বিতরণ

প্রকাশ : ১১:৩৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০