১২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়া ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ।

মিলন মল্লিক, আশুলিয়া প্রতিনিধি
  • প্রকাশ : ১১:৩২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / 62

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

মিলন মল্লিক আশুলিয়া প্রতিনিধি

সাভারের আশুলিয়া ইউনিয়নের আউকপাড়া এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী ভাড়াটিয়া মিলনের (৩৫) বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা তাকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

আজ সোমবার (১৭ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন। অভিযুক্ত মিলন রংপুরের মিঠাপুকুর থানার লালপুকুর গ্রামের খোকা মিয়ার ছেলে।

তিনি আশুলিয়ার আউকপাড়া এলাকার লুৎফর রহমানের বাড়ির ভাড়াটিয়া।
থানা পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রবিবার (১৬ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে চার বছরের ওই শিশুর মা-বাবা বাসায় না থাকার সুযোগে মিলন শিশুটিকে তার ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় পাশের বাসার লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাকে আটক করে পুলিশে খবর দেন।

পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন জানান, ফাঁকা বাসায় ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রতিবেশী মিলনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

আশুলিয়া ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ।

প্রকাশ : ১১:৩২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫