০৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএনও’র ওপর হামলার ঘটনায় ঘোড়াঘাটের ওসি প্রত্যাহার

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৮:৪৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০
  • / 67

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় এই প্রথম কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো।
গত ৩ সেপ্টেম্বর ইউএনওর সরকারি বাসভবনে ওই হামলার ঘটনা ঘটে। এতে তিনি ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ আহত হন।
ওই ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে এবং তারা সাত দিনের রিমান্ডে আছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- যুবলীগ নেতা আসাদুল হক, নবিরুল ইসলাম ও সন্টু দাস। নবিরুল ইসলাম ও সন্টুর রিমান্ড শুক্রবার শেষ হবে।
দিনাজপুরের গোয়েন্দা পুলিশ (ডিবি) এই মামলার তদন্ত করছে।
ওয়াহিদা খানম বর্তমানে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে এবং তার বাবা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Please Share This Post in Your Social Media

ইউএনও’র ওপর হামলার ঘটনায় ঘোড়াঘাটের ওসি প্রত্যাহার

প্রকাশ : ০৮:৪৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০