কাঠালিয়ায় বিএনপি বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার
- প্রকাশ : ১২:৫৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
- / 49
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
আসাদুজ্জামান সোহাগ বরিশাল।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে পূর্ব ছিটকী আকন বাড়ি জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি(ভারপ্রাপ্ত) সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো: জালালুর রহমান আকন,উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মো: নিজাম মীরবহর,উপজেলা যুবদল নেতা কিশোর আকন, উপজেলা বি এন পি নেতা কাজী মাসুদ, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম, ইউনিয়ন বি এন পির সাধারণ সম্পাদক অলিউল ইসলাম মুন্সী,যুবদল নেতা মজিবুর রহমান মুন্সী,মাও: আ: কাইয়ুম ,জাকির হোসেন খান,আওরাবুনিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: মিজান সিকদারসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ইফতার ও দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা মোঃ ইদ্রিস মিয়া।অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: তারেক তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওরাবুনিয়া ইউনিয়ন বি এন পি র সভাপতি মাওলানা আ: গফুর।




















