- প্রকাশ : ১২:৫৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
- / 51
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
ফিতা নিয়া জয়পুরহাট প্রতিনিধি।
জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মোসলেমগঞ্জ ঈদগাহ মাঠে মাহে রমযানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ২০ মার্চ বৃহস্পতিবার ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ আব্দুস সোবহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও জয়পুরহাট-০২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ- তিনি বলেন মাহে রমযান মাসের শিক্ষা নিয়ে নিজে যেভাবে সৎ মানুষ তৈরী করবেন তেমনি আগামী জাতীয় ও স্থানীয় সকল নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। প্রধান আলোচক ছিলেন জেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারি মাওলনা মাহমুদুল হাসান। বিশেষ অতিথির কালাই উপজেলা জামায়াতের আমীর মোঃ মুনছুর রহমান।
এছাড়াও কালাই উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আলীম,পুনট ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ আজিজুল হক, মাত্রাই ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মোঃ আব্দুস সোবহান, উদয়পুর ইউপির সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মোঃ রকিব উদ্দিন, সুপার মাওলানা মতিয়র রহমান, ইউপি জামায়াতের সেক্রেটারি ও ইবি সাবেক শিবির নেতা মোঃ মাজহারুল ইসলাম সহ উপজেলা ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।




















