১২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

 শেরপুরে ধারালো অস্ত্রদিয়ে বৃদ্ধকে কুপিয়ে হত্যা।

মোঃ মিজানুর রহমান শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশ : ১১:০০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / 44

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

মোঃ মিজানুর রহমান শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে আকবর আলী (৬০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আকবর আলী উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম এলাকার মৃত আকিজ আলীর ছেলে। তিনি পেশায় একজন কবিরাজ। ২২ মার্চ রাত এগারোটার দিকে ধড়মোকাম কবরস্থানের পশ্চিম পাশের চারমাথায় এ ঘটনাটি ঘটে।

নিহতের ছেলের স্ত্রী বলেন, রাত ৯ টার দিকে আব্দুল লতিফ নামের এক ব্যক্তি আমার শ্বশুরকে মোবাইলে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর তারা একসঙ্গে এলাকার একটি চায়ের দোকানে চা খান। রাত এগারোটার দিকে প্রতিবেশীরা তাকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে বাড়িতে খবর দেন। পরে, তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে শাহ জামাল ও প্রতিবেশীরা বলেন, ঘটনাস্থলে গিয়ে আমরা তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। এবং তার পাশেই একটি মোবাইল ফোন ও গায়ের চাদর পাওয়া যায়। মোবাইলে কল দিয়ে নিশ্চিত হই এগুলো ওয়ার্ড শ্রমিক লীগের সহ-সভাপতি ও ধড়মোকাম দক্ষিণ পাড়ার ওসমান আলীর ছেলে আব্দুল লতিফের ঘটনার পর থেকেই আব্দুল লতিফ এবং তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবং তথ্য উদঘাটনের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র, মোবাইল ও চাদর উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নিহত আকবর আলীর স্ত্রী মাজেদা খাতুন হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।

Please Share This Post in Your Social Media

 শেরপুরে ধারালো অস্ত্রদিয়ে বৃদ্ধকে কুপিয়ে হত্যা।

প্রকাশ : ১১:০০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫