১০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিনামূল্যে রোগীদের সাহরি খাওয়াচ্ছেন ফেসবুক প্ল্যাটফর্ম গ্রুপ পরিবর্তনের মেহেরপুর

গাংনি মেহেরপুর প্রতিনিধি।
  • প্রকাশ : ০৩:২০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • / 30

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

গাংনী(মেহেরপুর)প্রতিনিধি:

মেহেরপুরের গাংগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের প্রতিদিন সেহরি খাওয়ার ব্যবস্থা করে  প্রশংসায় ভাসছেন ফেসবুক প্ল্যাটফর্ম গ্রুপ পরিবর্তনের মেহেরপুরের আয়োজকরা।এমন উদ্যোগকে  স্বাগত জানিয়েছেন উপজেলার সর্বস্তরের জনসাধারণ।স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন বিভিন্ন রোগের সাথে থাকা ৩৫ থেকে ৪০ জন স্বজনের সেহরির আয়োজন করা হয়।শুধু ৩৫ থেকে ৪০ জনই নয় এর বেশি হলেও সমস্ত রোগীর স্বজনদের জন্য সেহরির ব্যবস্থা করে থাকেন উদ্যোগ গ্রহণকারীরা।আর এমন মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য রুগীর স্বজনরাও আয়োজকদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।

স্থানীয়রা জানান,এমন মহৎ উদ্যোগ সত্যি প্রশংসনীয়। যারা এমন সুন্দর আয়োজন করেছে এর প্রতিদান নিশ্চয় আল্লাহ তাদের দেবেন।রমজান মাসে রোগীর সাথে থাকা স্বজনদের বাড়ি দূর দূরান্তে হওয়ার কারণে সেহরি খেতে কষ্ট হয়।তাই এমন উদ্যোগকে প্রশংসার সাথে দেখছেন জনসাধারণ।
রুগীর স্বজন মোছা: আরজিনা খাতুন বলেন, আমাদের এখানে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে লোকজন আসে চিকিৎসা নিতে।রুগীর সাথে থাকে স্বজনরাও। রাত্রে খাবার নিয়ে আসা ও কষ্টকর হয়।আমরা হাসপাতালে এসে দেখছি যারা রোজা করেন তাদের  প্রতিদিন সেহরির ব্যবস্থা করা হয়।সত্যি এমন উদ্যোগ ভালো লাগছে।আমরা আল্লাহর কাছে তাদের জন্য প্রার্থনা করি আল্লাহ যেন তাদের মনের বাসনা পূর্ণ করেন।আর এর উত্তম প্রতিদান দান করেন।
রুগীর সঙ্গে থাকা নিলুফা খাতুন নামের আরেকজন স্বজন বলেন, আমাদের এখানে সেহরিতে ডিম মাছ-মাংস  সহ বিভিন্ন সবজি দেওয়া হয়।একেক দিন একেক আইটেম থাকে।এখানে যতজন রোজা করেন তাদের জন্য সেহরির ব্যবস্থাও করেন আয়োজকরা।আর শুনছি এটা পুরো রমজানব্যাপী চলছে।এমন সুন্দর উদ্যোগ খুব কমই চোখে পড়ে।আমি সকল ভাইদের জন্য দোয়া করি আল্লাহ তাদের ভালো ও সুস্থ রাখুক।
আয়োজক কমিটির সদস্য আশিকুল ইসলাম সাগর বলেন, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন সেহরিতে ৩৫ থেকে ৪০ জন রোজাদার থাকেন।অনেকদিন ৪৫ জনেরও ব্যবস্থা করা লাগে।আল্লাহর রহমত ছাড়া এটা কখনো সম্ভব নয়।
তাদের প্রত্যেককের জন্য সেহরি ব্যবস্থা করা হয়।অনেক সময় আরো বেশিও হয়।তাদের খাবার তালিকায় থাকে ডিম, মাছ, মাংস সহ বিভিন্ন সবজি।আমরা একেক দিন একেকটি খাবারের বিষয় নির্ধারণ করে থাকি।আমরা ১৫ থেকে ২০ জন এই কাজটি করছি।এখন অনেকেই আমাদের সহযোগিতা করছেন।
মেহেররপুরের অনলাইন প্ল্যাটফর্ম ‘পরিবর্তনের মেহেরপুর’ এর এডমিন  সাইদুর রহমান বলেন, গাংনী উপজেলার বিভিন্ন গ্রাম থেকে রুগীরা সেবা নিতে আসে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আর এই সকল রোগীদের সাথে স্বজনরাও আসে।কিন্তু রমজান মাসে এই সকল স্বজনদের সেহরি খাওয়া কষ্টকর হয়ে যায়।গভীর রাতে বাড়ি থেকে পরিবারের লোকজন সেহেরী নিয়েও আসতে পারে না।তাই আমরা এই বিষয়টা লক্ষ্য করে উদ্যোগটি গ্রহণ করেছি।ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রম প্রতিবছর রমজানব্যাপী চলবে।আর আমাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অনেকেই সহযোগিতা করছেন।আর এটা আল্লার রহমত ছাড়া আমাদের পক্ষে সম্ভব ছিল না।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রানী বলেন, এমন উদ্যোগ নিঃসন্দেহে ভালো কাজ।যারা রোগীর স্বজনদের সেহরির বিষয়টা চিন্তা করে এমন উদ্যোগ গ্রহণ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা বলেন, এমন মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। যারা এমন উদ্যোগ গ্রহণ করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।আমি গাংনীতে যোগদান করার পর এমন উদ্যোগ কাউকে গ্রহণ করতে দেখিনি।গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের সাথে থাকা স্বজনদের সেহরির বিষয়টি চিন্তা করে এমন সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য এর সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।

কিশোরগঞ্জের সাবেক এমপি আফজাল মেহেরপুরে গ্রেফতার
মেহেরপুর প্রতিনিধি:
কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আফজাল হোসেনকে মেহেরপুর শহর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৪ মার্চ) ভোরে মেহেরপুর শহরের তাহের ক্লিনিক পাড়ার মামুন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি আফজাল সুজের মালিক।
তাকে আশ্রয়দাতা মামুন আফজাল সু কোম্পানির কর্মচারী। এ সময় মামুন হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
মামুন হোসেন আফজাল সু কোম্পানির কর্মচারী ও তাহের ক্লিনিক পাড়ার বাসিন্দা।
তথ্য প্রযুক্তি ব্যবহার করে সাবেক এই এমপির অবস্থান শনাক্ত করে পুলিশ।
আফজাল হোসেনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি টিম মেহেরপুরের উদ্দেশে রওনা দিয়েছে। বিকাল নাগাদ পুলিশের টিম মেহেরপুর পৌঁছালে তাঁদের হাতে সোপর্দ করা হবে আফজাল হোসেনকে।
একটি সূত্র জানিয়েছে, সোমবার ভোরে জেলার মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার কথা ছিল তার। এ জন্য সীমান্তের একটি চক্রকে মোটা অঙ্কের টাকায় চুক্তি করেছিলেন।

Please Share This Post in Your Social Media

বিনামূল্যে রোগীদের সাহরি খাওয়াচ্ছেন ফেসবুক প্ল্যাটফর্ম গ্রুপ পরিবর্তনের মেহেরপুর

প্রকাশ : ০৩:২০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫