মাগুরাতে সহকারী উপজেলা শিক্ষা অফিসারের পদটি নবম গ্রেডে উন্নীত করার দাবিতে স্মারকলিপি।
- প্রকাশ : ০৩:৫৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
- / 46
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
তৌহিদ,মাগুরা
বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন মাগুরা শাখার পক্ষ থেকে মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম এর মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।
রবিবার ২৩ শেষ মার্চ সকালে বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন মাগুরা জেলা শাখার পক্ষে এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপির বিষয়বস্তুতে উপস্থাপন করা হয় উক্ত পদে কর্মরত কর্মকর্তাগণ ১৯৯৪ সাল থেকে দশম গ্রেডেই অবস্থান করছেন, যার সমমানের পদ গুলো ইতোমধ্যে নবম গ্রেডে উন্নীত হয়েছে কিন্তু সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণ এই সুদীর্ঘ ২৭ বছর বঞ্চিতই রয়ে গেছেন। তাই প্রাথমিক শিক্ষায় চেইন অফ কমান্ড রক্ষার্থে এবং প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে সহকারী উপজেলা শিক্ষা অফিসারের পদটি দ্রুত নবম গ্রেডে উন্নীত করা প্রয়োজন। স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন মাগুরা শাখার পক্ষে সভাপতি মোঃ জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুর রহমান এবং জেলার অন্যান্য সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ।




















