১০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসার জামিন দিয়েছেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : ০৪:৩০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • / 33

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

নিজস্ব প্রতিবেদক। 

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভানেত্রী সৈয়দা মোনালিসা ইসলামকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।
গতকাল সোমবার ২৪ মার্চ-২০২৫ হাইকোর্টের বিচারপতি মোঃইকবাল কবির ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদালতে আজ রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহেরুল ইসলাম তৌহিদ, সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মিজানুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃআল-আমিন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহেরুল ইসলাম তৌহিদ বলেন, এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদনের উদ্যোগ নেওয়া হচ্ছে,আমরা আপিল করবো।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা এক মামলায় গত ১৬ ফেব্রুয়ারি রাতে ঢাকার ইস্কাটন এলাকা থেকে সৈয়দা মোনালিসা ইসলামকে গ্রেফতার করে পুলিশ।
পরদিন ১৭ ফেব্রুয়ারি মেহেরপুর আমলি আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা,আমলি আদালতের বিচারক বেগম শারমিন নাহার তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Please Share This Post in Your Social Media

সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসার জামিন দিয়েছেন হাইকোর্ট

প্রকাশ : ০৪:৩০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫