১০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যুবদলের কমিটি গঠন নিয়ে দেওয়ানগঞ্জে সংঘর্ষ, আহত ৫!!

দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি।
  • প্রকাশ : ০৩:০১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • / 27

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধ। 

জামালপুরের দেওয়ানগঞ্জে ইউনিয়ন যুবদলের পদ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার পাররামপুর ইউনিয়নের তারাটিয়া বাজারে এ ঘটনা ঘটে। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাররামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল ইসলাম সওদাগর। আহতরা হলেন—পাররামপুর ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটির সহসভাপতি আবু মিয়া, বাবলু মিয়া, ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস মিয়া ও সম্পাদক মন্ডলির সদস্য রাজ্জাক।

ইউনিয়ন বিএনপি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ মার্চ লুলু মন্ডলকে সভাপতি ও সোহানুর রহমান সাইদুরকে সাধারণ মস্পাদক করে ১০৬ সদস্য বিশিষ্ট পাররামরামপুর ইউনিয়ন যুবদলের পুর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় উপজেলা যুবদল। নবগঠিত এই কমিটি নিয়ে পদ না পাওয়া সাইদুর ও মোহাম্মদ আলীদের মধ্যে ক্ষোভ ছিল। বিষয়টি নিয়ে সোমবার সন্ধ্যায় উভয়পক্ষকে মিমাংসার জন্য ডেকে নেন ইউনিয়ন বিএনপির নেতারা।

এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হলে একপর্যায়ে দুইপক্ষই ইউনিয়ন বিএনপির অফিস থেকে চলে যায়। ইফতারের সময় ইউনিয়ন যুবদলের অস্থায়ী কার্যালয়ে পদবঞ্চিত নেতা মিন্টু, মান্নান ও মোহাম্মদ আলীর নেতৃত্বে নবগঠিত কমিটির নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে উভয় পক্ষের সাতজন আহত হন। আহতদের উদ্ধার করে দেওয়ানগঞ্জ হাসপাতলে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎক তাদের জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। পরে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সোহানুর রহমান সাইদুরের ব্যক্তিগত মনোহারি ব্যবসাপ্রতিষ্ঠান শুভ এন্টারপ্রাইজে হামলা, ভাঙচুর ও লুটপাট চালান।

Please Share This Post in Your Social Media

যুবদলের কমিটি গঠন নিয়ে দেওয়ানগঞ্জে সংঘর্ষ, আহত ৫!!

প্রকাশ : ০৩:০১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫