জমিয়াতুল মোদার্রেছীন বগুড়া জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত।
- প্রকাশ : ০৩:১২:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
- / 47
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
মোঃ মিজানুর রহমান শেরপুর বগুড়া।
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন বগুড়া জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ২৫ মার্চ (মঙ্গলবার) বগুড়ার জলেশ্বরীতলার শহীদ আব্দুল জব্বার সড়কের মাইডাস রেস্টুরেন্টে মেজবাউল আলম এর সঞ্চালনায় বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন বগুড়া জেলা শাখার সভাপতি শেরপুর উপজেলার প্রথিতযশা দ্বীনি বিদ্যাপীঠ উলিপুর আমিরিয়া সমতুল্যা মহিলা ফাযিল (ডিগ্রী) মাদরাসার অধ্যক্ষ মাও. মো. আব্দুল হাই বারীর সভাপতিত্বে ইফতার পূর্ববর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আরাফাত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. রমজান আলী আকন্দ, সহকারী জেলা শিক্ষা অফিসার এ.কে.এম ফজলুল হক, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার টি.এম আব্দুল মজিদ, শাজাহানপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাহবুবুল হোসেন, ইসলামিক ফাউন্ডেশন, বগুড়ার পরিচালক মো. শাফিউজ্জামান, নেকটার, বগুড়ার সাবেক পরিচালক মো. মাহমুদুর রহমান, পুলিশ লাইনস্ স্কুল এ্যান্ড কলেজ, বগুড়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মো. মুনজুরুল হক, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন বগুড়া জেলা শাখার সেক্রেটারী ঠনঠনিয়া নূরুন আলা নূর ফাযিল মাদরাসার অধ্যক্ষ মো. রাগেব হাসান ওসমানী, জোড়া নজমুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ এ.এইচ. এম শহিদুল ইসলাম, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. শামসুল আলম প্রমূখ।
ইফতারের পূর্ব মুহুর্তে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোওয়া মোনাজাত পরিচালনা করেন জোড়া নজমুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ এ.এইচ.এম শহিদুল ইসলাম।




















