জয়পুরহাট পাঁচবিবিতে জামায়াতের পক্ষ থেকে শহীদ ও আহতদের পরিবারে নগদ অর্থ প্রদান।
- প্রকাশ : ০২:৪০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
- / 43
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
মুনছুর রহমান- জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গতকাল শহীদ ও আহতদের পরিবারে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
উক্ত নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ।
তিনি বলেন, নতুন দেশ গঠনে শহীদেরা আমাদের প্রেরণার উৎস।জামায়াতের পক্ষ থেকে আমরা প্রতিটি শহীদ পরিবারকে আশ্বস্ত করছি যেকোনো প্রয়োজনে আমরা আপনাদের পাশে থাকবো।আগামীর বাংলাদেশ যেন এই শহীদদের স্বপ্নের আলোকে গড়ে তোলা হয় সে প্রচেষ্টা আমাদের চালাতে হবে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ সুজাউল করিম,নায়েবে আমীর মোঃ শফিকুল ইসলাম মাষ্টার, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তার) ও সহকারী সেক্রেটারী মোঃ আবু রায়হান।
এছারাও উপস্থিত ছিলেন সকল ইউনিয়নের আমীর ও স্থানীয় জন প্রতিনিধি ব্যাক্তিবর্গ।




















