জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-০২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী-আব্দুল বারী
- প্রকাশ : ০৯:১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
- / 25
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
মুনছুর রহমান- বিশেষ প্রতিনিধিঃ
জয়পুরহাট-০২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশ বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক, সাবেক ঢাকা জেলা প্রশাসক (ডিসি), সাবেক ঢাকা বিভাগের যুগ্ম সচিব এবং সচিব আব্দুল বারী আগামী সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনের প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করেছেন। তিনি বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী।
তার পুরো কর্মজীবনে, তিনি ছিলেন একজন অত্যন্ত সৎ ও মেধাবী কর্মকর্তা। পূর্ববর্তী আওয়ামী ফ্যাসিস্ট সরকারের অধীনে তাকে বিভিন্নভাবে বঞ্চিত হয়রানির শিকার হতে হয়। তার পেনশন আটকে রাখা হয়েছিল। ফ্যাসিস্ট আওয়ামী সরকার তাকে বিভিন্ন সময়ে প্রলোভন দেখিয়ে অন্যায় প্রস্তাব দিয়েছিল, কিন্তু তিনি তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছিলেন, যার ফলস্বরূপ তাকে আরও বেশি বঞ্চনার শিকার হতে হয়েছিল।
তিনি প্রথমে গ্রাম সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায়, তিনি ভিপি নির্বাচিত হন, যা তার নেতৃত্বগুণের প্রমাণ।
বিগত জীবনে ব্যক্তিগত সম্পদের প্রতি তার কোনো লোভ ছিল না। গ্রামে সে একটি ভাঙা মাটির বাড়ি এবং ৩.২ একর জমি উত্তরাধিকারসূত্রে পেয়েছিলেন। শেষ জীবনে গ্রামে থাকার ইচ্ছায়, তিনি মাটির বাড়ির পাশে একটি একতলা পাকা ঘর নির্মাণ করেন যা তৈরি করতে তার দীর্ঘ সময় লেগেছে বলেও জানান। তিনি আজীবন অন্যায়, জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে লড়াই করেছেন, এবং দুর্নীতির কাদা কখনোই তাকে স্পর্শ করতে পারেনি। চাইলেই তিনি ফ্যাসিস্ট আমলের আমলাদের মতো শত শত কোটি টাকা পাচার করে কোনো ইউরোপীয় দেশে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। প্রচন্ড কর্মঠ এই মানুষটি তার শেষ জীবন তার নিজ এলাকার মানুষের সেবা করতে চান। তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে, অন্য যেকোনো সংসদ সদস্যের তুলনায় বেশি কাজ সরকারের কাছে আনতে পারবেন। আর তার দুর্নীতি না করার মানসিকতা জয়পুরহাটবাসীকে ব্যাপক উন্নয়ন উপহার দেবে।
তার সততা, ন্যায়পরায়ণতা এবং জনসেবার মানসিকতা জয়পুরহাটবাসীর জন্য গর্বের বিষয়। তাই দল-মত নির্বিশেষে সকলেরই সহযোগিতা ও সমর্থন কামনা করেন।




















