০৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ১১:১৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
  • / 46
 
ঠাকুরগাঁও প্রতিনিধি 
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় নাগর নদে মাছ ধরতে গিয়ে মো. শরীফুল ইসলাম ওরফে খোটা মোহাম্মদ (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে ৫০, বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
শরীফুল উপজেলার ছোট চুড়াইগাতি গ্রামের মৃত আব্দুল হোসেনের ছেলে। শহিদুল ইসলাম বলেন, ‘আজ আনুমানিক দুপুর পৌনে ১২টার দিকে বেউরঝাড়ি সীমান্তের ৩৮০/৮-আর পিলারের কাছে এই ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে তিনি বলেন, ‘আজ চার থেকে পাঁচ জন জেলে সীমান্তবর্তী নাগর নদে মাছ ধরতে ধরতে ভারতীয় সীমানার আনুমানিক ৫০ গজ ভেতরে চলে গিয়েছিলেন। ১৭১ বিএসএফ এর বড়বিল্লাহ ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন। অন্য জেলেরা তার মরদেহ বাংলাদেশে নিয়ে আসেন। পরে জানতে পেরে বেউরঝাড়ি বিজিবি ক্যাম্পের সদস্য এবং বালিয়াডাঙ্গী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঠাকুরগাঁও জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।
ইতোমধ্যে বর্ডারে একটি পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বিকেলে বিজিবি ও বিএসএফ’র মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। এ ছাড়া, এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজিবি’র পক্ষ থেকে বিএসএফ’র কাছে প্রতিবাদপত্র পাঠানো হবে— বলেন শহিদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

ঠাকুরগাঁওয়ে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশ : ১১:১৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০