০১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ইসরায়লি হামলার প্রতিবাদে ভূরুঙ্গামারী ইসলামি যুব আন্দোলনের বিক্ষোভ।

মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ
  • প্রকাশ : ১১:০১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • / 76

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ

বাঁচাও ফিলিস্তিন ‘বাঁচাও গাজা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্বর ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০এপ্রিল) বাদ আসর ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ হতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলার প্রণকেন্দ্র জামতলা মোড় এসে শেষ হয়।

সমাবেশে বক্তারা অবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্বনেতাদের হস্তক্ষেপ কামনা করেন। একইসঙ্গে ফিলিস্তিনের মানুষদের প্রতি সবাইকে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানান।

বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েল কর্তৃক নারী, শিশু, স্কুল, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে জঘন্য ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। এই বর্বরোচিত হামলা সারা বিশ্বে শান্তিকামী সাধারণ মানুষকে ব্যথিত করছে এবং তা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। আমরা এই প্রতিবাদী মানববন্ধন থেকে বর্বরোচিত এই হামলার প্রতিবাদ এবং অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানাই।

সমাবেশে বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মুফতি ওমর ফারুক ফারুকী, ইসলামি আন্দোলন ভূরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারি মুফতি এস এম মনিরুজ্জামান।

ইসলামী যুব আন্দোলন ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মাওলানা মুসলিম উদ্দিন আনছারি, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ শাহ-আলম আল আজাদ।
ভূরুঙ্গামারী কওমী ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হাসান কাসেমী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

গাজায় ইসরায়লি হামলার প্রতিবাদে ভূরুঙ্গামারী ইসলামি যুব আন্দোলনের বিক্ষোভ।

প্রকাশ : ১১:০১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫