ইসলামী আইন প্রতিষ্ঠার সকল জনশক্তিকে ময়দানে ঝাপিয়ে পড়তে হবে- আমীর সাঈদ
- প্রকাশ : ০১:০৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
- / 42
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
ফিতা মিয়া-জয়পুরহাট প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাটের কালাই উপজেলা শাখার আয়োজনে ১২ এপ্রিল শনিবার দিনব্যাপী কালাই বিএম কলেজ অডিটোরিয়াম শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মোঃ ফজলুর রহমান সাঈদ- তিনি বলেন বর্তমান সমাজে ইসলামী হুকমত কায়েম নেই, এজন্যই ইসলামি আইন সমাজ ও রাস্ট্র চালু করতে নিজেকে ইসলামি হুকুমত পালন করতে হবে এবং ইসলামি আইন প্রতিষ্ঠার জন্য সকল জনশক্তি কে ঝাপিয়ে পড়ার আহবান জানান । বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ গোলাম কিবরিয়া, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন ও জয়পুরহাট-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রাথী এ্যাডঃ এস এম রাশেদুল আলম সবুজ। শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মোঃ মুনছুর রহমান। বিষয় ভিত্তিক আলোচনা করেন প্রবীণ জামায়াত নেতা নুরুজ্জামান সরকার, নায়েবে আমীর মোঃ তাইফুল ইসলাম ফিতা, আব্দুর রউফ, মাওলানা মোজাফফর হোসেন। পরিচালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি আব্দুল আলীম।




















