জয়পুরহাট কালাইয়ে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ
- প্রকাশ : ০২:৪৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
- / 49
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
মুনছুর রহমান -জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে ১৪ এপ্রিল বিকাল ৩টায় কালাই উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ খাইরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট-০২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ- তিনি যুবদের নৈতিক অবক্ষয় ও যুব সমাজের করণীয় শীর্ষক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বর্তমান সময়ে যুবদের করনীয় বিষয়েন উপর কোরআন থেকে দার্স পেশ করেন জেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মোঃ মাহমুদুল হাসান। ইসলামি নেতৃত্ব গঠনে যুবকদের ভূমিকার উপরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা আমীর মোঃ মুনছুর রহমান ও সমাজ পরিবর্তনে যুবকদের ভূমিকার উপরে আলোচনা করেন নায়েবে আমীর মোঃ তাইফুল ইসলাম ফিতা, সাবেক আমীর মাওলানা নুরুজ্জামান সরকার। এছাড়াও সমাবেশে বক্তব্য সমাবেশে রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আলীম, উলামা মাশায়েখ সভাপতি মাওলানা মোজাফফর হোসেন, আমীর আব্দুল হান্নান, মোঃ গোলাম আজম, বেলাল উদ্দিন, সাবেক শিবির




















