নববর্ষের রঙে রাঙা দিনাজপুর — জেলা বিএনপির বৈশাখী শোভাযাত্রা।
- প্রকাশ : ০২:৪০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
- / 71
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
মোঃ ফিরোজ দিনাজপুর প্রতিনিধি।
“এসো হে বৈশাখ, এসো এসো — এই ঐতিহ্যবাহী আহ্বানে প্রাণের স্পন্দন ফিরে পেল দিনাজপুর শহর। বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে দিনাজপুর জেলা বিএনপি আয়োজন করে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা যা রঙে, ঢাকে ও ঐতিহ্যে ভরপুর ছিল।
শোভাযাত্রার কেন্দ্রবিন্দুতে ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা হীর, যিনি নিজের উজ্জ্বল উপস্থিতি এবং সাংগঠনিক দক্ষতায় শোভাযাত্রাকে রূপ দেন এক দৃষ্টিনন্দন উৎসবে।
রঙ-বেরঙের পোশাক, ঢাক-ঢোলের তালে তালে ছন্দবদ্ধ পদযাত্রা, মুখোশ, পাঁপড়ি ও ব্যানারে ছিল বাঙালিয়ানার পরিপূর্ণ প্রতিচ্ছবি।
শোভাযাত্রায় অংশগ্রহণ করেন জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল স্তরের নেতাকর্মীরা। তারা বলেন “সংস্কৃতি ও রাজনৈতিক মূল্যবোধ একে অপরের পরিপূরক। দিনাজপুর জেলা বিএনপি সব সময় মানুষের পাশে এবং বাংলার সংস্কৃতির পৃষ্ঠপোষক।”
সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা হীরাবলেন, “নববর্ষ আমাদের জাতীয় ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা চেয়েছি এ আয়োজনের মাধ্যমে জনগণের সঙ্গে আমাদের সম্পর্ককে আরও মজবুত করতে। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শান্তিপূর্ণভাবে শেষ হয় এই আনন্দযাত্রা।




















