০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লিওনেল মেসি ফুটবল ইতিহাসের সেরাদের একজন তবে লা লিগার চেয়ে বড় নন

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০২:৩৬:০০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
  • / 46

স্পোর্টস ডেস্ক
লিওনেল মেসি ফুটবল ইতিহাসের সেরাদের একজন তবে লা লিগার চেয়ে বড় নন তিনি। অনলাইন প্রেস ব্রিফিংয়ে এমনটাই মন্তব্য করেছেন লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস। তবে মেসি বার্সেলোনায় থেকে যাওয়ায় বেশ স্বস্তিই পেয়েছেন তিনি। আর্জেন্টাইন সুপারস্টার ক্যারিয়ারের শেষ দিন পর্যন্ত স্প্যানিশ লিগেই খেলবেন, প্রত্যাশা তেবাসের।
লিওনেল মেসি! যার বুটের তলায় আছড়ে পড়েছে ফুটবলের যত রেকর্ড। যার পায়ের দিকে তাকিয়ে নিমিষেই শেষ নিস্পলক নব্বই মিনিট। মেসির সঙ্গে বা বিপক্ষে যারা খেলেছেন তাদের চোখেও লিও এক ভিন্ন গ্রহের ফুটবলার। 
নিরেট সমর্থক থেকে ফুটবল বিশ্লেষক, অনেকেই মনে করেন ফুটবলের এই ক্ষুদে জাদুকরের জন্যই বেড়েছে লা লিগার দর্শক। তাই মেসির বার্সা ছাড়ার ব্যাপারটা খারাপ হতো লিগের জন্যও। তবে তা মানতে নারাজ লা লিগা প্রেসিডেন্ট।
তেবাস বলেন, লা লিগাকে ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে  আমরা অনেক বছর ধরে কাজ করে যাচ্ছি। একজন ফুটবলার বা একটা ক্লাবের চেয়ে এটা অনেক বড়। কেননা আমরা একই সঙ্গে স্থানীয় ও আন্তর্জাতিকভাবে দর্শকদের বিনোদন ও আবেগের খোরাক মেটাচ্ছি। 
ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল থেকে বিদায় নেয়ার পর একটা নিম্নগামী পরিবর্তন যে এসেছে, তা নিশ্চয় অস্বীকার করবেন না হাভিয়ের তেবাস। মেসির বিদায়ে তাই আলোটা আরো ফিকে হতে পারতো। মুখে সে কথাটা সরাসরি না বললেও লিও থেকে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ঠিকই। সঙ্গে স্প্যানিশ লিগেই এলএম টেনের ক্যারিয়ারের শেষ ম্যাচ দেখার প্রত্যাশা প্রেসিডেন্টের।    
তিনি বলেন, সম্ভবত মেসি ইতিহাসের সেরা ফুটবলার। ২০ বছর ধরে সে আমাদের সঙ্গে লা লিগায় আছে। প্রেসিডেন্ট হিসেবে আমিও চাই সে এখানেই ক্যারিয়ারের শেষদিন পর্যন্ত খেলুক। তার ক্লাব ছাড়ার খবরে বেশ চিন্তিত ছিলাম। তবে সে আমাদের ছেড়ে অন্য কোথাও যাচ্ছে না জেনে সত্যিই স্বস্তি পেয়েছি।

Please Share This Post in Your Social Media

লিওনেল মেসি ফুটবল ইতিহাসের সেরাদের একজন তবে লা লিগার চেয়ে বড় নন

প্রকাশ : ০২:৩৬:০০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০