০৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
সাভারে ১ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০২:২৯:০০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
- / 64
অনলাইন ডেস্ক
সাভারে বিভিন্ন বাসাবাড়িতে নেওয়া এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রন্সমিশন এন্ড ডিস্টিবিউশন কোম্পানি।
আজ বুধবার দিনব্যাপী সাভারের আশুলিয়ার জহরচান্দা এলাকায় অবৈধ সংযোগ উচ্ছেদে যৌথ অভিযান চালায় তিতাস গ্যাস ট্রন্সমিশন এন্ড ডিস্টিবিউশন কোম্পানির সাভার জোনাল অফিস ও সাভার উপজেলা প্রশাসন।
তিতাস গ্যাস ট্রন্সমিশন এন্ড ডিস্টিবিউশন কোম্পানির সাভার জোনাল অফিসের ব্যবস্থাপক আবু সাদাত মোহাম্মদ সায়েম বলেন, ‘দিনব্যাপী অভিযানে প্রায় দুই কিলোমিটার এলাকার এক হাজার বাসা বাড়িতে নেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
তিনি বলেন, ‘এ সময় অবৈধ সংযোগে ব্যবহৃত লোহার পাইপ, রাইজার ও বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
মোহাম্মদ সায়েম বলেন, ‘এর আগেও এই জহরচান্দা এলাকায় চার বার অভিযান চালানো হয়। প্রতিটি অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিতাসের পক্ষ থেকে একটি মামলাও করা হয়। কিন্তু, চলমান করোনা মহামারির মধ্যে আবারও পুনরায় এই এলাকায় গ্যাস সংযোগ দেওয়া হয়।
মামলায় আসামিদের বিষয়ে জানতে চাইলে তিনি করে বলেন, ‘মামলার নথিটি এই মুহূর্তে আমাদের কাছে নেই। সেটি আমাদের আইন বিভাগের কাছে আছে।
অবৈধ সংযোগের সঙ্গে কারা কারা জড়িত জানতে চাইলে মোহাম্মদ সায়েম বলেন, ‘আমরা খতিয়ে দেখছি অবৈধ সংযোগের পিছনে কারা জড়িত আছেন।
গণমাধ্যমের পক্ষ থেকে অবৈধ সংযোগকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু, কেউ কথা বলতে রাজি হয়নি।
আজকের অভিযানের ঘটনায় কোনো মামলা বা কাউকে জরিমানা করা হয়নি।





















