কাঠালিয়ায় জমিজমা সংক্রান্ত জেরে নারী নির্যাতন থানায় অভিযোগ।
- প্রকাশ : ১০:৩৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
- / 27
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
ঝালকাঠি প্রতিনিধি :-
ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার ভয়েলাবুনিয়া গ্রামে মৃত্য গনি হাওলাদারের ছেলে এমাদুল হাওলাদারকে জমিজমা সংক্রান্ত জের ধরে নারী নির্যাতন মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী এমাদুল হাওলাদার জানান, আমার পাশের বাড়ির চাচাতো ভাই বেলায়েত হাওলাদারের কাছে আমি জমি পাবো সেই জমি না দেওয়ার জন্য আমাকে বিভিন্নভাবে হয়রানি করেছেন, ৪ মার্চ রাত ১ টায় আমাকে দোকান থেকে ডেকে নিয়ে বেদম ভাবে মারপিট করেছেন। আমি কাউকে চিনতে পারিনি। পরবর্তীতে আমার চাচাতো ভাই বাদশা হাওলাদারের ছেলে কামাল আমাকে ফোনে বলে তোকে একবার মেরেছি আবারো মারবো। এই ঘটনার পরে আমি কাঠালিয়া থানা সাধারণ ডায়েরি করেছি। বেলায়েত এখন আমার নামে তার স্ত্রী শিউলি বেগমকে দিয়ে ঝালকাঠি আদালতে একটি নারী নির্যাতন মামলা দায়ের করেছেন। প্রশাসনের কাছে এই মিথ্যা মামলার সঠিক তদন্ত করার অনুরোধ করছি।
এ বিষয়ে বেলায়েত হাওলাদার বলেন, এমাদুল প্রায়ই আমার স্ত্রীকে ডিস্টার্ব করে, আমার স্ত্রীকে একা পেয়ে ধর্ষণ করার চেষ্টা করেছেন এজন্য আমি আদালতে মামলা করেছি। তাকে কে বা কাহারা মেরেছে সে বিষয়ে আমি জানিনা।




















