০৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নেত্রকোনার কলমাকান্দা-দূর্গাপুর ১২ কি.মি. রাস্তার কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০১:৩৪:০০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
- / 46
হৃদয় আহমেদ,নেত্রকোণা(কলমাকান্দা)প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দা-দূর্গাপুর প্রধান রাস্তার বেহাল দশার কারণে অতিষ্ঠ স্থানীয় লোকজন ও পথচারীরা। রাস্তার এই বেহাল দশার কারণে থামছে না মৃত্যুর মিছিল ও জনভোগান্তি। সময় মতো কাজ না হওয়ায় রাস্তায় তৈরি হয়েছে গর্ত এবং কাদা মাটি। চলাচলের যানবাহনগুলো রাস্তার খানাখন্দে উল্টে হচ্ছে মৃত্যু হওয়ার মতো নানা দূর্ঘটনা। এ দুই উপজেলায় যাতায়াতের প্রধান সড়ক হচ্ছে এটি। সড়কের বাকী ১২ কি.মি. কাজ দ্রুত শেষ হলে পথচারীদের মধ্যে ফিরে আসবে স্বস্তি। কাজ দ্রুত শেষ করার কথা থাকলেও এখনো ১২ কি.মি রাস্তার কাজ হয়নি। ডলি কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ২০১৮ সালের ৫ জুলাই ডলি কন্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ২২ কোটি ৮৯ লাখ ৮ হাজার ৮৬৫ টাকায় চুক্তিবদ্ধ হয়। এবং ওই বছরেই ৫ আগস্ট কাজ শুরু করেন।
অর্ধেকের বেশি দফায় দফায় টাকা উত্তোলন করেও সংস্করণ কাজ বন্ধ করে রেখেছে বলে জানাযায়। হিসেব মতে ২০১৯ সালের মে মাসে দ্রুত কাজ শেষ করার কথা থাকলেও পেরিয়ে গেছে ২০২০ সালের আগস্ট মাস। তাই দুর্ভোগ-দূর্দশা সহ্য করতে না পেরে ঠিকাদারি প্রতিষ্ঠান এবং এলজিইডির বিরুদ্ধে সহসা কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবিতে এবং রাস্তার কাজ দ্রুত শেষ করার দাবি নিয়ে ব্যানারে ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করেছে আওয়ামীলীগের নেতাকর্মীবৃন্দ এবং স্থানীয় সদস্যরা।
বুধবার (০৯ সেপ্টেম্বর) কলমাকান্দা উপজেলার নাজিরপুর বাজার এবং দূর্গাপুর উপজেলার সাতাশি, চৌরাস্তা ও মধুয়াকোণা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কলমাকান্দা নাজিরপুর বাজার হতে দূর্গাপুর সাতাশি বাজার পর্যন্ত এই প্রধান সড়কে থামছেই না জনভোগান্তি ও মৃত্যুর মিছিল। রাস্তার সংস্করণ কাজের মেয়াদ পেরিয়ে গেলেও দুইবার সময় বৃদ্ধির পড়েও কাজ শেষ হওয়ার আশঙ্কা দেখছেন না স্থানীয়রা।
উক্ত মানববন্ধনে নেতৃত্ব দেন আওয়ামীলীগের সভাপতি, বীর মুক্তিযুদ্ধা চন্দন বিশ্বাস,নাজিরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বাবুল, চন্ডিগড় ইউপি চেয়ারম্যান আলতাবুর রহমান কাজল, জেলা পরিষদ সদস্য ইদ্রিস আলী তালুকদার, আব্দুল আজিজ সম্রাট, সাবেক ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি, মিজানুর রহমান সেলিম ও সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস এবং দুর্গাপুর যুবলীগ সভাপতি মোঃ আব্দুল হান্নান প্রমুখ।





















