০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশি বাধায় তাহেরীর সভা পণ্ড

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০১:৩১:০০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
  • / 54
 
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশি বাধায় পণ্ড হয়েছে আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীর মাদক ও কিশোর গ্যাং বিরোধী সভা।
বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর গ্রামে সভাস্থলে গিয়ে তা বন্ধ করে পুলিশ। তবে তাহেরীর দাবি করোনাভাইরাসের কারণে ছোট পরিসরেই সভার আয়োজন করা হয়েছিল।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চাপুইর গ্রামে তার বাড়ির সামনে খোলা জায়গায় ‘দাওয়াতে ঈমান বাংলাদেশ’ নামের একটি সংগঠন মাদক ও কিশোর গ্যাংবিরোধী সভার আয়োজন করে। তাহেরী নিজেই এ সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। সভায় মাছিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। পুলিশ সভা বন্ধ করে দেয়ায় চেয়ারম্যান সভাস্থলে আসেননি।
সভা বন্ধ করার ঘটনায় মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী সাংবাদিকদের বলেন, আমাদের এলাকায় মাদক এমনভাবে ছড়িয়ে পড়েছে, যার জন্য মাদকবিরোধী সভা খুবই প্রয়োজন মনে করেছি। যে কিশোররা পড়ালেখা করে দেশ ও জাতির কল্যাণ করবে, তারা কিশোর গ্যাং তৈরি করছে। তাদেরকে সচেতন করার জন্য এলাকার গণ্যমান্যদের নিয়ে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সভার আয়োজন করেছিলাম। তবে করোনাভাইরাসের কারণে আমরা ছোট পরিসরে আয়োজন করেছিলাম। কিন্তু প্রশাসন থেকে নিষেধ করা হয়েছে। প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে, পরবর্তীতে তারাও এ অনুষ্ঠানে থাকবেন।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং যেহেতু করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারিভাবে গণজমায়েত নিষিদ্ধ রয়েছে, সেজন্য তাহেরীর সভা বন্ধ রাখতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

পুলিশি বাধায় তাহেরীর সভা পণ্ড

প্রকাশ : ০১:৩১:০০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০