বহুল আলোচিত শিশু আছিয়া ধর্ষন ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু
- প্রকাশ : ০৮:০০:২৭ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
- / 27
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
তৌহিদ মাগুরা প্রতিনিধি।
মাগুরায় বহুল আলোচিত শিশু আছিয়া ধর্ষন ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু।রবিবার ২৭ এপ্রিল মামলার মোট ৩৭ জনের মধ্যে ত জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। প্রথম দিন যারা সাক্ষ্য দিয়েছে তারা হলো আছিয়ার মাআয়েশা খাতুন অভিযুক্ত হিটু শেখের প্রতিবেশী জলি খাতুন ও ভ্যান চালক রুবেল।
অভিযুক্ত হিটু শেখ ইতিপূর্বে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিলেও রবিবার আদালতে তা অস্বীকার করে এবং সে সহ সকল আসামি নিজেদেরকে নির্দোষ দাবী করলে লিগাল এইডের মাধ্যমে সোহেল আহমেদকে তাদের আইনজীবী নিয়োগ দেয়া হয়। কিন্তু নিজের নিরাপত্তার কথা চিন্তা করে সোহেল আহমেদ আদালতে উঠা থেকে বিরত থাকেন।
শিশু আছিয়ার পক্ষে মামলায় অংশ গ্রহন করেন নারী ও শিশু নির্যাতনদমন ট্রাইবুনালের স্পেশাল পিপি মনিরুল ইসলাম মুকুল এবং তাকে সহযোগিতা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গঠিত পাঁচ আইনজীবী প্যানেলের সদস্যরা।উল্লেখ্য গত ১৩ এপ্রিল বহুল আলোচিত আছিয়া ধর্ষন ও হত্যা মামলার চার্জশীট আদালতে দাখিল করেন পুলিশ মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী গ্রামে গত ৬ মার্চ বোনের বাড়িতে বেড়াতে এলে বোনের শশুর হিটু শেখ শিশু আছিয়াকে ধর্ষন ও পরে হ্ত্যার চেষ্টা করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশু আছিয়া মারা যায়।




















