জয়পুরহাট কালাইয়ে আন্তর্জাতিক মহান মে দিবস পালিত
- প্রকাশ : ০১:২৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
- / 72
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
মুনছুর রহমান-জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটর কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষ্যে রালী আলোচনা সভা এবং বিনামূল্যে যক্ষ্মা পরীক্ষা সেবা সংক্রান্ত বিশেষ স্বাস্থ্য ক্যাম্প আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন কালাই উপজেলা প্রশাসন। “শ্রমিক মালিক এক হয়ে- গড়বো এদেশ নতুন করে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান, সহকারী কমিশনার ভূমি ইফতেখার রহমান, কালাই থানার ওসি জাহিদ হোসেন, কালাই উপজেলা জামায়াতের আমীর মোঃ মুনছুর রহমান, শ্রমিক নেতা মোনতাহার হোসেন, আমিনুল ইসলাম, আব্দুল আলীম প্রমূখ। এদিকে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন কালাই উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার আন্তর্জাতিক মহান মে দিবস যথযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
উপজেলা সদরে রালী শেষে বাসটেন্ড চত্বরে শ্রমিক কল্যাণ ফেডারেশন কালাই উপজেলা সভাপতি মোনতাহার হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজি নং- রাজ-২৯৬৭ এর সভাপতি মোঃ আমিরুল ইসলাম।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কালাই উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মোঃ মুনছুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা মোঃ আব্দুল আলীম, উলামা মাশায়েখ উপজেলা শাখার সভাপতি মাওলানা মোজাফফর হোসেন, আব্দুর রউফ সহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন শাখার সভাপতিবৃন্দ। অপরদিকে কালাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, কালাই উপজেলা ভ্যান ও রিক্সা শ্রমিক ইউনিয়ন মোলামগাড়ীহাট, ঝামুটপুর কুলি শ্রমিক ইউনিয়ন পৃথক পৃথক ভাবে মহান মে দিবস পালন করেছে।




















