জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
- প্রকাশ : ০১:৫৮:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / 28
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
তৌহিদ,মাগুরা প্রতিনিধি
মাগুরাতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার ২ এপ্রিল সন্ধ্যায় মাগুরা শহরস্থ জাতীয়তাবাদী শ্রমিক দলের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মাগুরা জেলা শাখার সাবেক সভাপতি ইমদাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজীর হোসেন লাড্ডু, সহ-সভাপতি ফারুক আহমেদ, টোকোন মন্ডল, রেন্টু শেখ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ খান, অর্থ সম্পাদক রনি আহমেদ, সদস্য আসাদুজ্জামান,পৌর আহ্বায়ক ইমদাদ হোসেন, সদস্য সচিব মানিক শেখ, শ্রমিক নেতা মোঃ ইবাদাত হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীবৃন্দ।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কাৃনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সবশেষে কেক কেটে এবং মিষ্টি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তী ঘোষণা করা হয়।




















