মাধবদীতে র্যাবের অভিযানে ১৯৭ বোতল ফেন্সিডিল ও ১ টি প্রাইভেটকার সহ আটক ২।
- প্রকাশ : ০২:০২:০২ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
- / 35
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
তালাত মাহমুদ নরসিংদী প্রতিনিধি ।
নরসিংদীর মাধবদী থানার খৈনমর্দী এলাকার ফায়ার সার্ভিসের মোড়ে । র্যাব-১১, সিপিএসসি নরসিংদীর একটি অভিযানে ১৯৭ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
২ই মে (বৃহস্পতিবার) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা খৈনমর্দী মোড়ে অভিযান চালিয়ে অভিনব কায়দায় ফলমূলের সঙ্গে লুকানো ফে*ন্সিডিল উদ্ধার করেন। মা*দকের চালানটি প্রাইভেটকারের ব্যাকডালার ভেতরে লুকানো ছিল।
আটককৃতরা হলেন— মো. হৃদয় (২৩), পিতা: মো. সোহরাব হোসেন, ঠিকানা: কাউরিয়া পাড়া এবং মো. রবিন খান (৩৫), পিতা: মৃত ফিরোজ খান, ঠিকানা: ব্রাহ্মণপাড়া। দুজনেরই বাড়ি নরসিংদী পৌর এলাকায়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে ফে*ন্সিডিল সংগ্রহ করে নরসিংদীসহ আশপাশের এলাকায় সরবরাহ করত।
র্যাব-১১-এর এক কর্মকর্তা জানান, ধৃতরা ফলমূলের আড়ালে ফে*ন্সিডিল পরিবহন করছিল। তবে র্যাবের গোয়েন্দা নজর এড়াতে পারেনি। আমরা মা*দকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখব।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মাধবদী থানায় হস্তান্তর করা হয়েছে।




















