গাজীপুর টঙ্গীতে ৫৬ নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে ডেঙ্গু ও এডিস মশা নিধন কর্মসূচি
- প্রকাশ : ০৭:২২:১৩ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
- / 59
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
মোঃ মুজাহিদুল ইসলামঃ
টঙ্গী পূর্ব থানা ৫৬ নং ওয়ার্ডে সপ্তাহ ব্যাপী মশা নিধন কর্মসূচি পালিত হচ্ছে।গার্লস স্কুল রোড থেকে শুরু করে তিন তলা মসজিদ রোড, মধুমিতা মেইনরোড হইতে আলাউদ্দিন বাজার, আরিচপুর স্কুল হয়ে শেরেবাংলা রোড পর্যন্ত মশার ওষুধ দেয়া হয়। ৫৬ নং ওয়ার্ডে ফগার মেশিন দ্বারা মশক নিধনে ঔষধ দেওয়া হচ্ছে। শুক্রবার সকাল থেকে এই কার্যক্রম শুরু হয়েছে সপ্তাহ ব্যাপী কার্যক্রম চলবে। ডেঙ্গু ও এডিস মশা নিধনের কার্যক্রম পরিচালনা করছেন ৫৬ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন নিরব। মোঃ ইসমাইল হোসেন নিরব বলেন ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে এলাকাবাসী সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল। ৫ ই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করছে। বর্তমানে অন্তরবর্তী সরকার দেশ পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশে জন সেবার কাজ করে যাচ্ছে।ইনশাল্লাহ মানব সেবার ধারা অব্যাহত থাকবে।




















