০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পরপর অভিযান চালিয়েও বন্ধ করা যাচ্ছে না উত্তরার হোটেল ব্যবসা

সীমা আক্তার :
  • প্রকাশ : ০৭:৩৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / 37

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

সীমা আক্তার :

রাজধানীর উত্তরার ৯নং সেক্টরের রাজমনি নামক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২ জন নারী ও ৮ জন পুরুষকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।আজ (সোমবার) ১২ ই মে ঢাকা আশুলিয়া মহাসড়ক সংলগ্ন হোটেল রাজমনি থেকে দুপুর ২ টা ৩০ মিনিটে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার সাব ইন্সপেক্টর নাজমুল হাসান বলেন, গোপণ সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ওই হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ হচ্ছে। এরই সূত্র ধরে অভিযান চালালে সেখান থেকে অসামাজিক কার্যকলাপের জড়িত নারী এবং পুরুষকে আমরা আটক করেছি।

জানা যায়, ঢাকা-আশুলিয়া মহাসড়কের পাশে উত্তরা ৯ নম্বর সেক্টরে অবস্হিত কাদের খানের চার তলা বিশিষ্ট বিল্ডিং টি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরেই রাজমনি হোটেল প্রতিষ্ঠাতা রাহিম (৪৫) অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এবং এই অসামাজিক কার্যকলাপ পরিচালনার দ্বায়িত্বে ছিলো আতিক।আরো জানা যায়, হোটেল মালিক রাজমনি নামক এই হোটেলটিই শুধু নয় আরো বেশ কয়েকটি হোটেল ঘিরে চালিয়ে আসছে তার এই অসামাজিক কার্যকলাপ।

নাম প্রকাশে অনিচ্ছুক, আশে পাশে বসবাসরত বাসিন্দারা জানায়, একই সড়কে আরও বেশ একটি হোটেল থাকায় এমন অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডে প্রলুদ্ধ হয়ে আসছে আশেপাশের তরুণ তরনীরাও।আরো বলেন, আমরা দেখি কিছুদিন পর পর পুলিশ এসে ধরে নিয়ে যায় কিছু তরুণ তরুণীদের।

তবুও এই সকল হোটেলগুলো কোন ভাবেই বন্ধ হয় না।দু চার দিন বন্ধ থাকে তারপর আবার খুলে দেয়া হয় হোটেলের দরজা।সড়কে হাঁটতে গেলেই চোখে পড়ে রাস্তায় ভিজিটিং কার্ড ছাপিয়ে তরুণ-তরুণীদের অনৈতিক কর্মকাণ্ডে প্রলুদ্ধ করে আসা একটি অসাধু চক্রের ।

এলাকাবাসীর দাবী, এ সকল অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হোক।

Please Share This Post in Your Social Media

পরপর অভিযান চালিয়েও বন্ধ করা যাচ্ছে না উত্তরার হোটেল ব্যবসা

প্রকাশ : ০৭:৩৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫