গাজীপুর টঙ্গীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ আটক ৯
- প্রকাশ : ০৯:৩০:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- / 37
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
মোঃ মুজাহিদুল ইসলামঃ
গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানা পুলিশের এক সফল মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমান মাদক সহ ৯ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২৫ গ্রাম হেরোইন এবং ২৫০টি ইয়াবা ট্যাবলেট।
গতকাল ১৫ ই মে বৃহস্পতিবার রাতভর অভিযানটি পরিচালিত হয় টঙ্গীর দক্ষিণ আরিচপুর এলাকার বিভিন্ন স্পটে। স্থানীয় সূত্রে জানা যায়, এ এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা চলছিল যা যুবসমাজকে ধ্বংসের পথেঠেলে দিচ্ছিল।
আটককৃত ব্যক্তিরা হলেন—শিরিন সরদার (৪২), লিমা আক্তার (৩৫), পায়েল খান (২৩), ফারজানা ইসলাম (২০), সালমা পারভিন (২৫), মাহিমা খাতুন (২৫), করুণা রানী (৪১), মায়া আক্তার (১৮) এবং সাকিব হাসান (১৯)।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম বলেন,“এটি আমাদের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ। এবার দক্ষিণ আরিচপুরে অভিযান চালিয়ে আমরা উল্লেখযোগ্য পরিমাণ মাদক এবং সন্দেহভাজন ব্যবসায়ীকে আটক করতে পেরেছি। অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।”
অভিযানের পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বা বলেন,“দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদকসেবীদের আড্ডা ছিল নিয়মিত ঘটনা। পুলিশ এবার বড় পদক্ষেপ নিয়েছে, আমরা আশা করি, তারা আরও কঠোর হবেন।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং অচিরেই পুরো এলাকায় নজরদারি আরও বাড়ানো হবে।




















