১২:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুর প্রতারণার মাধ্যমে কথিত স্বর্ণের মূর্তি বিক্রয়ের অপরাধে ০৩ জন গ্রেফতার

মোঃ মিজানুর রহমান শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশ : ১০:০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • / 48

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

মোঃ মিজানুর রহমান শেরপুর বগুড়া প্রতিনিধি:-

বাদী মোঃ আছাদুজ্জামান মোল্যা (৫৮), পিতা-মৃত খাদেম আলী মোল্যা, সাং-দৌলতপুর, থানা-বাঘারপাড়া, জেলা-যশোর থানায় আসিয়া লিখিত অভিযোগ দায়ের করেন যে, গত রমজান মাসের ০৩ দিন পূর্বে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন পাকসী ফুরফুরা দরবার শরীফে ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়। বাদী সহ তাহার গ্রামের কতিপয় লোকজন উক্ত ওরশ মাহফিল শুনতে যান। বাদী ফুরফুরা দরবার শরীফে অবস্থান করাকালে আসামী মোঃ খোরশেদ আলম,  খুশি এর সাথে বাদীর পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে উক্ত আসামী বাদীকে ধর্ম ভাই বলে সম্বধন করে বাদীর ব্যবহৃত মোবাইল নম্বর নেয়। বাদী নিজ বাড়ীতে চলিয়া যাওয়ার পরে আসামী মোঃ খোরশেদ আলম ও খুশি বাদীর সাথে বিভিন্ন সময়ে কথাবার্তা বলিয়া তাহার প্রতি বিশ্বাস স্থাপন করে। একপর্যায়ে আসামী মোঃ খোরশেদ আলম @ খুশি বাদীকে মোবাইল ফোনে বলে যে, তার এক আত্মীয় পুকুর খনন করতে গিয়ে একটি স্বর্ণের পুতুল পেয়েছে। পুতুলটির ওজন প্রায় ৫০০ গ্রাম হবে। বিষয়টি জানাজানি হওয়ার ভয়ে তাহারা পুতুলটি এলাকায় বিক্রয় করতে ভয় পাচ্ছে। তাই পুতুলটি সে বাদীর নিকটে বিক্রয় করতে ইচ্ছুক। একপর্যায়ে আসামী মোঃ খোরশেদ আলম @ খুশি এর সহিত কথাবার্তা বলিয়া পুতুলটির ০৫ (পাঁচ) লক্ষ টাকা দামদর নির্ধারন করে এবং টাকা নিয়ে তার বাড়ীতে এসে পুতুলটি নিয়ে চলে যেতে বলে। বাদী ০২ (দুই) লক্ষ টাকার ব্যবস্থা করে আসামী মোঃ খোরশেদ আলম @ খুশিকে জানাইলে সে উক্ত টাকা নিয়ে তার বাড়ীতে আসতে বলে। বাদী ও তার স্ত্রী মোছাঃ মিনা খাতুন সরল বিশ্বাসে ইং-১৫/০৫/২০২৫ তারিখ বেলা অনুমান ০৩.০০ ঘটিকার সময় শেরপুর থানাধীন বিশালপুর ইউপির অন্তর্গত সগুনা গ্রামস্থ আসামী মোঃ খোরশেদ আলম @ খুশি এর বসত বাড়ীতে বেড়াইতে আসেন এবং সেখানে উপরোক্ত আসামী মোঃ খোরশেদ আলম @ খুশি এর সহিত আসামী মোঃ আবুল কালাম ও মোঃ ইদ্রিস আলী সহ এজাহার নামীয় অন্যান্য আসামীদের সহিত বাদীর পরিচয় হইলে আসামীরা বাদীর সহিত নিকট আত্মীয়ের ন্যায় কথাবার্তা বলিতে থাকে। কথাবার্তার একপর্যায়ে ধৃত আসামীগন সহ অন্যান্য আসামীরা একটি কথিত দুই খন্ড বিশিষ্ট স্বর্ণের পুতুল উপস্থাপন করিয়া বলে যে, এই পুতুলটি স্বর্ণের পুতুল। তখন বাদী ও তার স্ত্রী আসামীদের কথা সরল বিশ্বাসে রাজী হইলে আসামীরা বাদীর নিকটে থাকা নগদ ০২ (দুই) লক্ষ টাকা নিয়ে বাঁকী টাকা পুতুলের স্বর্ণ বিক্রয় করে টাকা পরিশোধ করতে বলিলে বাদী ও তার স্ত্রী উক্ত পুতুল নিয়ে শেরপুর আসিয়া পুতুলটি স্বর্ণকার দিয়ে পরীক্ষা করাইলে স্বর্ণকার বলে যে, পুতুলটি পিতলের। এরপর বাদী আসামীদের সহিত যোগাযোগ করার চেষ্টা করলে আসামীরা বিভিন্ন রকম তালবাহানা মূলক কথাবার্তা বলতে থাকে। বাদী খাঁজখবর নিয়ে জানিতে পারেন যে, আসামীরা পরষ্পর যোগসাজসে ইতিপূর্বে বিভিন্ন লোকের নিকট হইতে একইরুপ প্রলোভন দিয়ে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে। মামলাটি তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় ইং-১৬/০৫/২০২৫ তারিখ রাতের বেলা অভিযান পরিচালনা করিয়া এজাহার নামীয় ০৩ জন আসামীকে গ্রেফতার করে, শেরপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ
১। মোঃ খোরশেদ আলম @ খুশি (৫৪), পিতা-মৃত নিজাম, ২। মোঃ আবুল কালাম (৫০), পিতা-মৃত নূর হোসেন, ৩। মোঃ ইদ্রিস আলী (৫৫), পিতা-মৃত মন্তাজ আলী, সকলের সাং-সগুনা, ইউপি-বিশালপুর, থানা-শেরপুর, জেলা-বগুড়া
জব্দকৃত মালামালঃ
১। একটি পিতলের মাঝ খান দিয়ে বিভক্ত দুই খন্ড মূর্তি, যাহার সর্বমোট ওজন ৫০০ (পাঁচশত) গ্রাম।

Please Share This Post in Your Social Media

শেরপুর প্রতারণার মাধ্যমে কথিত স্বর্ণের মূর্তি বিক্রয়ের অপরাধে ০৩ জন গ্রেফতার

প্রকাশ : ১০:০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫