০৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস সহ আটক-৪

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০১:১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
  • / 74

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে মাইক্রোবাস, মোবাইল ফোন, ভারতীয় ওষুধ, ভারতীয় কসমেটিকসসহ চারজনকে আটক করেছে করেছে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার ডানাকাটা নামক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক ১৬ লাখ ৭৭ হাজার ১৫০ টাকা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে সীমান্ত পিলার ৭৭৩ এমপি হতে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পঞ্চগড়ের বোদা উপজেলার ডানাকাটা নামক স্থানে অভিযান চালিয়ে চার আসামিসহ একটি মাইক্রোবাস, পাঁচটি মোবাইল ফোন, বিভিন্ন প্রকার ভারতীয় ওষুধ এবং ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়েছে।
আটককৃত আসামিদের এবং উদ্ধারকৃত আলামত বোদা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
আটককৃতরা হলেন, ঠাকুরগাঁওয়ের ফাঁড়াবাড়ী দক্ষিণ বঠিনা গ্রামের ভেকদল বর্মনের ছেলে শ্রী তুলশী বর্মন (৩৭), ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুর কচুবাড়ী গ্রামের কালিবাবুর ছেলে শ্রী প্রদীপ বর্মন (২৩), ঠাকুরগাঁওয়ের চৌধুরীহাট বড়গা ইউনিয়ন চামেশ্বরী গ্রামের শমসের আলীর ছেলে হারুন অর রশিদ (২৬) ও ঠাকুরগাঁওয়ের ফাঁড়াবাড়ী পন্ডিতপাড়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে নুরুজ্জামান মানিক (৩৫)।

Please Share This Post in Your Social Media

পঞ্চগড়ে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস সহ আটক-৪

প্রকাশ : ০১:১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০