০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
জয়পুরহাট কালাই উদয়পুর ইউনিয়ন জামায়াতের সহযোগী সমাবেশ অনুষ্ঠিত
মুনছুর রহমান- জয়পুরহাট প্রতিনিধিঃ
- প্রকাশ : ০২:৪৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
- / 79
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
মুনছুর রহমান- জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাই উপজেলার মোসলেমগঞ্জ ঈদগাহ মাঠে ২২ মে বৃহস্পতিবার বিকেল পাঁচটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়ন আমীর মাওলানা আব্দুস সোবহান এর সভাপতিত্বে এক সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও জেলা যুব বিভাগের সভাপতি,জয়পুরহাট-০২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা আমীর মাওলানা মুনছুর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা খাইরুল ইসলাম, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আবু সাঈদ মোঃ রকিব উদ্দীন, মোহাম্মদ রানা হোসেন প্রমুখ। সমাবেশেটি সার্বিকভাবে পরিচালনা করেন সাবেক ইবি শিবির নেতা ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোঃ মাজহারুল ইসলাম।




















