১২:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মোবাইল কোর্ট পরিচালনা

তৌহিদ মাগুরা।
  • প্রকাশ : ১০:০০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 29

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

তৌহিদ, মাগুরা।

মাগুরার সড়কগুলিতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। শনিবার ২৪ মে ঢাকা-মাগুরা মহাসড়কে এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রেটদের মাধ্যমে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

পরিচালিত এই মোবাইল কোর্টে নেতৃত্ব দেন দুইজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সিরাজুল ইসলাম ও মো: রাফাত আল মেহেদী। অভিযানে ফিটনেসবিহীন, ড্রাইভিং লাইসেন্সবিহীন, ট্যাক্স টোকেনবিহীন, রুট পারমিটবিহীন যানবাহন এবং হেলমেটবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সিরাজুল ইসলাম কর্তৃক ৫টি মামলা দায়ের করে মোট ১১,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। অপরদিকে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রাফাত আল মেহেদী কর্তৃক ৫টি মামলায় মোট ২০,৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই অভিযান অব্যাহত থাকবে বলে মতামত প্রকাশ করেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তাগন।

Please Share This Post in Your Social Media

মাগুরা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মোবাইল কোর্ট পরিচালনা

প্রকাশ : ১০:০০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫