০৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ১২:৪৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
  • / 35

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শুভ নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার মৃগিমারি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শুভ (১১) জীবননগর উপজেলার মৃগিমারি গ্রামের নজু মিয়ার ছেলে ও মৃগিমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।
মৃতের পরিবার জানিয়েছে, মৃগিমারি গ্রামের শুভসহ বেশ কয়েকজন মিলে সোমবার রাতে বাড়ির পাশে পিকনিক করে। সেখানে গানবাজনা ও লাইটের ব্যবস্থা করে তারা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সেগুলো খোলার সময় শুভ অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশ : ১২:৪৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০