মাধবদী প্রেস ক্লাবের ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন।
- প্রকাশ : ০৯:১৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- / 27
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
তালাত মাহামুদ নরসিংদী প্রতিনিধি।
২৪ মে নরসিংদীর মাধবদী প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সর্বসম্মতিক্রমে একটি ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি তিন মাসের জন্য গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন শেখ সাদী। কমিটির অন্য সদস্যরা হলেন—মশিউর রহমান সিরাজ, ওবায়দুর রহমান, জিএম মতিউর রহমান এবং জি এম ওহাব।
সাধারণ সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ কমিটির প্রতি ক্লাবের কার্যক্রমকে সুসংগঠিত ও গতিশীল করার আহ্বান জানান। নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে কাজ করবে । মাধবদী প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন করায় নিউজ পোর্টাল অপরাধ কণ্ঠের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ।
অপরাধ কণ্ঠর এডমিন সামিয়া সরকার শুভেচ্ছা বার্তায় বলেন অপরাধ কণ্ঠ সহকারী সম্পাদক প্রতিথযশা সাংবাদিক জিএম মতিউর রহমান শাহ চিশতী কে আহ্বায়ক কমিটির অন্তর্ভুক্ত করায় মাধবদী প্রেসক্লাবের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ।




















