আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ – রফিকুল ইসলাম।
- প্রকাশ : ০১:১৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
- / 27
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
মুনছুর রহমান- জয়পুহাট প্রতিনিধিঃ
বাংলাদেশ একটি সুন্দর দেশ, ফ্যাসিষ্টরা এদেশকে কাটাছেরা ও লুটপাট করে, বুটের তলায় পৃষ্ট করে মানুষের অধিকার কেড়ে নিয়েছিল- তাদের বিচার করতে হবে তাহলেই আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। গতকাল ২৯ মে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার আমীর মোঃ ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়ার পরিচালনায় আব্বাস আলী খান মিলনায়তনে দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান উপরোক্ত কথাগুলো বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া অঞ্চলের অন্যতম টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম,উপস্থিত ছিলেন- জেলা সহকারি সেক্রেটারি যথাক্রমে মুহাঃ হাসিবুল আলম, এড. মোঃ মামুনুর রশিদ, এস এম রাশেদুল আলম সবুজ সহ জেলার সকল পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
প্রধান অতিথি আরও বলেন-যারা এদেশে অন্যায় রায় দিয়ে আমাদের নেতৃবৃন্দকে অফিসিয়ালি হত্যা করেছে তাদেরও বিচার করতে হবে, তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে, সুপ্রিম কোর্টে অ্যাপিলিয়েট ডিভিশনের পূর্নাঙ্গ ব্রেন্চ কর্তৃক এটিএম আজহারুল ইসলামের বেখসুর খালাস দেওয়া হয়েছে, এতে প্রতিয়মান হয় যে,বিগত ফ্যাসিষ্ট সরকার মনগড়া রায় দিয়েছে।
প্রধান অতিথি আরও বলেন- আমাদের দাবী স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে এবং তা বর্তমান অন্তর্বর্তী সরকারের অধিনে হতে হবে। তার কারন বাংলাদেশে কোনদিন দলীয় সরকারের অধিন ছাড়া স্থানীয় সরকার নির্বাচন হয়নি। আমরা এ নির্বাচনও নিরপেক্ষ দেখতে চাই। জাতীয় নির্বাচন আমরা যেনতেন নির্বাচন দেখতে চাই না। যেনতেন নির্বাচনের জন্য আমাদের ভাই বোনেরা জীবন দেয়নি, আমরা জেল- জুলুম,নির্যাতন, আয়নাঘরে, গুম, খুন, পঙ্গুত্ব বরন করেনি, করিনি। প্রধান অতিথি সকালে মহিলা দায়িত্বশীল ও দুপুরের পরে জেলা কর্মপরিষদ সদস্যদের সমাবেশে বক্তব্য রাখেন।




















