আশ-শেফা ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ১ লক্ষ টাকা জরিমানা
- প্রকাশ : ০৬:৩১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
- / 34
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
তৌহিদ, মাগুরা।
মাগুরা শহরস্থ হাসপাতাল পাড়ায় অবস্থিত আশ- শেফা ডায়াগনস্টিক সেন্টারকে, ক্লিনিকে সরকরী ঔষধ বিক্রি এবং ক্লিনিকের ভিতরে বিভিন্ন অনৈতিক কার্যক্রম পরিচালনার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা আদায় ও পুরো প্রতিষ্ঠানটি সীলগালা করে দেয়া হয়েছে। মাগুরাতে অবস্থানকারী সেনা ক্যাম্প প্রথমে গোপনে আশ-শেফা ডায়াগনস্টিক সেন্টারের বিভিন্ন অনৈতিক কাজের সংবাদটি পান। পরে তারা সরাসরি ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে অনিয়মগুলি বাস্তবে দেখতে পেয়ে ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে এই জরিমানা আদায় করেন। তবে ক্লিনিক এর মালিক মোঃ আবু বকর এর বয়স বিবেচনা করে তাকে শুধু জরিমানা করে ছেড়ে দেয়া হয়।
অভিযান কালে প্রতিষ্ঠানটি থেকে বিপুল পরিমাণ সরকারী ঔষধ উদ্ধার করা হয়।যা দুস্থ রোগীদের বিনামূল্যে সরবরাহ করার কথা থাকলেও আশ-শেফা ডায়াগনস্টিক সেন্টারের রোগীদের কাছে বিক্রি করা হচ্ছিল।এধরনের ক্লিনিক মাগুরাতে আরো আছে বলে ম্যাজিস্ট্রেট গন জানান এবং পর্যায়ক্রমে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে মত প্রকাশ করেন।




















